শূণ্য পেয়ালা পূর্ণ কর সাকি;
আকন্ঠ পিপাসার কারাগার ভেঙে
বিছিয়ে দাও সেথা অঞ্চলস্থিত মদিরাম্বু।
মেঘেমেঘে ঢেকে যাক বেনিয়া রোদ্দুর
কোনে কোনে বিম্বিত আভা
চূর্ণ-বিচূর্ণ করুক আত্নার সজীবতা।

চৈতি মেঘের বালিয়াড়ি উড়াও
দুঃসহ যাতনার অভ্রচূর্ণ নত হোক ভূমে
পাতার বাঁশি না ই বাজালো শিশু –
মেলা ভাঙলো শিখন্ডী ধুলোর জালে
প্রাণ নিয়ে কাড়াকড়ি, সব সাধ ভুলে
সবাই ছুটে নিরাপত্তার আড়াল খুঁজে।

যখন সময় হবে সূর্যও সূলভ হবে
থামবে ঝড় - চেতনা ও ভূমে
 ধূলো মুছে সবাই ভাবতে বসবে
কেন এমন হলো, পাতার বাঁশি
শিশুর ঠোঁট থেকে কেড়ে না নিলে
কী এমন ক্ষতি হতো কার?

শান্তনার বাতাস আশ্বাসের ফূঁ দেয়;
সময় তা শুধরে নেবে
 কেবল মা ই জানে - তা কখনো নয়

অতঃপর
পূর্বাপর বিক্ষিপ্ত জিজ্ঞাসা
ঠাঁই পাবে তে-মাথার
চা-দোকানের সরব আড্ডায়
 কিন্তু বাঁশি বাজানো পেলব ঠোঁট দুটি
কাঁপবে না আর।

আর বছরে আবারো তো উঠবে ভরে মেলা প্রাঙ্গন
ধূলায় মোড়া সরব কোলাহলে
পতার বাঁশি ঝুনঝুনি গয়না পুতুল মিঠাই ফেরী
স-ব ঠিক আগেকারই মতোন
থাকবে সবাই রত জীবনের সরস কাব্য রচনায়
 শুধু ঠোঁট দু'খানা খেলবেনা তো আর

আকাশজুড়ে মেঘের সভা, সূর্য মেঘে ঢাকা
চিন্তা ছিল, ভাবনা ছিল, মনটা বেঁধে রাখা।
রসায়নে মন বসে না,
বইয়ের পাতায় চোখ,
জানলা খোলা, ভেজা হাওয়া
জানায় অভিযোগ।
এলোমেলো মাতাল হাওয়ায় উড়ুউড়ু চুল,
সমীকরণ লিখতে গিয়ে সাজাই শুধু ভুল।
চোখ চলে যায় মাঠ পেরিয়ে মেঘবালিকার সাথে,
বই খাতা সব রইল পড়ে, বৃষ্টি আমায় ডাকে।
বড় বড় ফোঁটায় নামে কালো মেঘের ঢল
ভিজছি আমি, ভিজছে শহর, ছায়াবীথির দল।
দমকা হাওয়ায় আঁচল ওড়ে, ওড়ে আমার মন
কদম, বেলি, বকুল, হেনা মন করে উন্মন।
ক্লান্তি ছিল, ভ্রান্তি ছিল—জলে গেল ধুয়ে
মন্দমধুর বৃষ্টিমালা হূদয় গেল ছুঁয়ে।
হিমেল হাওয়া বইছে ভীষণ, শীতল করে প্রাণ
বৃষ্টিধারা সৃষ্টি করে মিষ্টিমধুর তান,
চুমুক চুমুক কফির কাপে, মধুর এ আবেশ
ভাবি জীবন মন্দ তো নয়। এই তো আছি বেশ।

আয়!-
বলে ডাক দিতেই
হায়
পিলপিল করে
উঠে আসে তারা,
আসকারা
পেয়ে
টেবিল
বেয়ে
নেমে
অক্ষরের
সে বেহায়া
মিছিল
আশ্লেষে
ছড়িয়েছে
গোটা পাড়া

সবখানে
হাসাহাসির সে কি
ধুম লেগে গেছে
তুমিই বোঝনি এসব
অপ্রতিভ ইশারা

About this blog

hit counter

Sample text

ফেসবুকে আমাকে ফলো করুন

ভিজিটর কাউন্ট

Resources

মোট পোস্ট হল

জনপ্রিয় পোস্ট গুলি

আজকের তারিখ হচ্ছে

Powered by Blogger.

Ads 468x60px

Social Icons

সমস্ত পোস্ট গুলি এখানে

Featured Posts