ভুল নিয়ে ব্যাপক গবেষণা করছি
তাই ভুলটা শুধরে নিতে শিখে গেছি
প্রত্যেকটা কাজেরই থাকে দুটো দিক
একটা ভুল আরেকটা ঠিক ।
ভুলের দিকে পা বাড়ালেই
অথবা পথে যেতে ভুল বেরিয়ে এলেই
থেমে, আবার পিছু হাঁটা
পুনরায় শূন্যে ফিরে আসা
তারপর আবার শুরু হয় চলা
এবার সঠিক দিকে নিশ্চিন্তে পা ফেলা
এভাবেই ভুলের অভিজ্ঞতাগুলোও
কাজে লেগে যায় ঠিকঠাক ...
জানি ... শিখে ঠকার চেয়ে
ঠকে শেখাই বুদ্ধিমানের কাজ ।।

[ বহুদিন আগে কবিতাটা লেখা । একদিকে পড়েছিল । দিয়ে দিলাম ... জানিনা কেমন লাগবে আপনাদের ... মতামত জানাবেন ]



কোন কোন সময় আকাশ খালি বাড়ী হয়, মেঘেরা অন্য কোথাও ঘুমিয়ে পড়লে
আকাশের লুকানো ব্যথাগুলো প্রকাশ পায় ঘন নীল রঙে, নির্বাক নীরবতায়
আকাশ হয়তো কবিতা লিখে উদাসী চোখ মেলে কোন দূর দিগন্তের
কিছু ফেলে আসা স্মৃতি নিয়ে, মেঘ হাওয়া ঝড়ের খেলা মেলায় যখন সময়গুলো
থাকতো কোলাহল ভরা, যখন আঁকা হতো রঙের সাঁকো দূর বলাকার চোখের
উষ্ণতায়, যখন বাজতো মিঠেল বীনা দমকে দমকে লচকা নাচে ঘাটে যাওয়া
কোন তরুনীর বেনী যার দুলতো প্রথম ফাগুন যেন নিমেষে
রংধনু রাগ, জীবনের প্রথম প্রেমের পরশ পাওয়ার অনাবিল ছটফটানিতে যে ছিল
কোন কিশোরের ধমনীতে প্রথম বন্যা, সেই সব স্মৃতি নিয়ে আকাশ কবিতা লিখে
আকাশের রঙ আরো নীল হয়।

আকাশের রঙ আরো নীল হয়, যখন সে বুঝে সে খুব একা,
যখন সে বুঝে চরাচরে তাকে ফেলে চলে গেছে সবাই, পাখী মেঘ বাতাস বা ঘুড়ি
যে যার কাজে, সে শুধু একা পড়ে রোগশয্যায় কোন একজন
যার আর নেই কিছু, যার শুধু দেখা বা শোনা দূরে কিছু ছায়া আবছায়া
ঘোরাঘুরি, নিশ্বাসের শব্দ বা পায়ের আওয়াজ,
যার শুধু একা থাকা, মৌনতায় শুন্যতায় ডুবে যাওয়া নিজেকে ভেঙ্গেচুড়ে
পুরনো গানের একাকী সুরে......

মেঘহীন সে আকাশ নীল থেকে আরো নীল হয়, খা খা রোদে পুড়ে।

ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল
ঝাপসা অবয়ব যতদূর দেখা যায়
দূরে হুইসেল বাজে শুধুই
সর্পিনী’র ফোঁসফাঁস এই অন্ধকারেও ঝংকৃত হয়
হায় শেষ ট্রেনও চলে গেল!
বিষন্ন আঁধারে একাকী মাঠ আজ নিঃসঙ্গ।

দূরে লণ্ঠনগুলো ঢিমে তালে হেঁটে যাচ্ছে
তালশাঁসের নরম ছোঁয়ার এক ফালি আলো,
পথিকজনে দেখাবে কি পথ?
অবিমিশ্র অনুভুতি একক জোয়ারে ভাসায়
ঢেউয়ের প্রথম দোলা উপরে তুলে আশা জাগায়
দ্বিতীয় দোলায় নেমে যাওয়া ঢেউ ঘুমের গুণ ধরে টানে।

একাকী মাঠে টুপ করে ঝরেছে হিম
স্টেশনের ভেতরে মাস্টার নিয়মভঙ্গ করছে দ্রুত
ট্যাপের অবিরাম টুপটাপ
এখানে জল পরে---জল পড়ে তবু পাতাটি না নড়ে
কুকুরটা হয়েছে কারো পাশবালিশ
মাঠ থেকে উঠে এসে কেউ বেঞ্চিতে মাথা এলায়।

হৈ চৈ আর কর্মময় ভোরের শুরুতেই
কেটে গেল রাতের বিবমিশা
পরবর্তী ট্রেন আসবার ঘোষনা বাজছে মাথার উপর
গত রাতটা কেমন বাসি হয়ে উঠলো মূহুর্তেই
ট্রেন ছেড়ে গেলে এমন নিঃসঙ্গ রাত সঙ্গী হলেই কি
নতুন উদ্যোমে রাতটা দিনের আলোয় নিজের ভাষা খুঁজে নিল।

About this blog

hit counter

Sample text

ফেসবুকে আমাকে ফলো করুন

ভিজিটর কাউন্ট

Resources

মোট পোস্ট হল

জনপ্রিয় পোস্ট গুলি

আজকের তারিখ হচ্ছে

Powered by Blogger.

Ads 468x60px

Social Icons

সমস্ত পোস্ট গুলি এখানে

Featured Posts